০৮ জুন ২০২৩
একাদশ জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির একাদশ বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পঈকার ডঃ শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য এবং সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিও বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি,শেখ ফজলুল করিম সেলিম এমপি ,ওবায়দুল কাদের এমপি, রাশেদ খান মেনন এমপি , হাসানুল হক ইনু এমপি , ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি ,আনিসুল হক এমপি , গোলাম মোহাম্মদ কাদের এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি , চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি । বৈঠকে একাদশ জাতীয় সংসদের .২৩তম (২০২৩ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয় । শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকাল ৫.০০ ঘটিকায এবং ১ জুন ২০২৩ অপরাহ্ন ৩.০০ ঘটিকায় জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপিত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। ৪ জুন ২০১০ থেকে ২৪ জুন ২০১০ পর্যন্ত মোট ৪০ ঘণ্টা বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে । ২৫ জুন ২০২৩ অর্থবিল পাস ২৬ জুন ২০২৩ বাজেট পাস হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয় ।এরপর ঈদুল আযহার জন্য সংসদ অধিবেশন মুলতবি হয় ২ জুলাই ২০২৩ আবার অধিবেশন শুরু হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয় । সপ্তাহখানেক চলার পর বিল পাসের বিষয় বিবেচনায় নিয়ে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন (২০২৩ খ্রিস্টাব্দের বাজেট) সমাপ্ত হবে। এ বিষয়টিসহ অধিবেশনের সময় ও কার্য দিবস সম্পর্কিত যেকোন পরিবর্তনের ক্ষমতা প্রদান করা হয় মাননীয় স্পিকারকে। এ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর ৮৬টি ও অনান্য মন্ত্রীর জন্য ১৫৫৪ টি প্রশ্নসহ মোট ১৬৪০ টি প্রশ্ন পাওয়া গেছে , বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩২টি। বেসরকারি সদস্যদের নিকট হতে পারে কোন বিলের নোটিশ পাওয়া যায়নি ।পূর্বে অনিষ্পন্ন বেসরকারি বিল এর সংখ্যা ৮টি। ২২টি সরকারের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১ টি ,পাশের অপেক্ষায় ৪টি অধিবেশনে উপস্থাপনের অপেক্ষায় ৭টি। এ বৈঠকটি সঞ্চালন করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।এতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।